বিজেপি প্রার্থীর মানবিক মুখ দেখলো গোপীবল্লভপুর

 অরণ্য, ঝাড়গ্রাম - ২৩শে মার্চ:

গোপীবল্লভপুরের ফেকো এলাকায় প্রচার চলাকালীন হঠাৎই চোখে পড়ে—প্রখর রোদের মধ্যে এক বৃদ্ধা ভারী কাঠের বোঝা নিয়ে হাঁটতে গিয়ে  অসহায় অবস্থায় দাঁড়িয়ে পড়েছেন। এক মুহূর্ত দেরি না করে প্রচারের ভিড় ছেড়ে ছুটে যান গোপীবল্লভপুর বিধানসভার বিজেপি প্রার্থী রাজেশ মাহাতো ।


তার পর যা ঘটল, তা যেন সিনেমার দৃশ্যকেও হার মানায় নিজেই বৃদ্ধার মাথা থেকে কাঠের বোঝা নামিয়ে কাঁধে তুলে নেন রাজেশ এবং হেঁটেই পৌঁছে দেন তাঁর বাড়িতে। স্থানীয়দের কথায়, “এমন নেতা চাই, যিনি মাটির মানুষের কষ্ট বুঝবেন, পাশে দাঁড়াবেন।” ভোটের আগে এই মানবিক বার্তা যে বড় রাজনৈতিক ইঙ্গিত দিচ্ছে, তা বলাই বাহুল্য। অনেকেই এখন একবাক্যে বলছেন আগামী দিনে বিধায়ক হিসেবে দেখতে চান রাজেশ মাহাতো কেই।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.