নিজেস্বসংবাদদাতা,হাসনাবাদ-১৮ই মার্চ:
হাসনাবাদ শিমুলিয়া কালিবাড়ি ইছামতি মহিলা সংঘের বহুমুখী প্রাথমিক সমবায় সমিতি লিমিটেডের ছাদ ঝড়ে উড়ে গেল । বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের শিমুলিয়া কালীবাড়ি।গতকাল রাত্রে অজানা কালবৈশাখি ঝড়ের তান্ডবে উড়ে গেল হাসনাবাদ শিমুলিয়া ইছামতি মহিলা সংঘ বহুমুখী প্রাথমিক লিমিটেডের অফিস ঘরের ছাদ।
সংঘের সম্পাদিকা মানসী হালদার দাস তিনি জানিয়েছেন দল থেকে সুদে আনুমানিক ৫ লক্ষ টাকা নিয়ে শুরু করেছিলেন সেটা এক নিমেষের অজানা ঝড়ে সব শেষ হয়ে গেল।তাই সরকারের কাছে অনুরোধ রেখেছেন তারা সংঘের সঙ্গে জড়িত চার হাজার মহিলার মাথার উপরে ছাদ টুকু গডে দেয়ার জন্য।অবশ্য এ বিষয়ে হাসনাবাদ তৃণমূলের ব্লক সভাপতি আনন্দ সরকার তিনি আশ্বাস দিয়েছেন তাদের পাশে থেকে সকল রকম সহযোগিতা করবেন এবং যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিপূরণ করার আশ্বাসও তিনি দিলেন।
