এবার বিক্ষোভে আলু চাষীরা

নিজেস্বসংবাদদাতা - ২৩শে মার্চ:


দুর্নীতি কোনো ভাবেই তৃনমূলের পিছু ছাড়ছে না। 
গ্যাসের পর এবার আলু চাষীদের বিক্ষোভ। 
ভোটের আগে তৃনমূল নেতাদের আলু দুর্নীতি নিয়ে সোচ্চার চাষিরা।
লালগড়ের এডিও অফিস ঘিরে বিক্ষোভ চাষীদের। চাষীদের ৩০ শতাংশ আলু সরকার নিয়ে নেওয়ার জন্য যে কুপন নির্ধারিত করা হয়েছিল তা ছুটির দিনে ব্যবসায়ীদের বিক্রি করে দেওয়ার অভিযোগ। 


চাষীদের কাতর আবেদনে  প্রশাসনের টনক নড়ছে না।
​মাঠে আলু পচে যাচ্ছে, সারের দাম আকাশছোঁয়া, এক বিঘা জমিতে ২০-২৫ হাজার টাকা খরচ করেও চাষিরা আজ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে বলে অভিযোগ।  যেখানে সরকারের ৩০% আলু সংরক্ষণের গ্যারান্টি দেওয়ার কথা ছিল। সেখানে সাধারণ চাষিদের বঞ্চিত করে ছুটির দিনে গোপনে ব্যবসায়ীদের হাতে কুপন তুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। 
​আজ সাধারণ চাষিরা যখন নিজেদের অধিকারের দাবিতে ADO অফিসে আসেন, তখন অফিস তালাবন্ধ। এরপরেই তারা রাগে ফেটে পড়েন । অভিযোগ তৃণমূল আশ্রিত ব্যবসায়ীদের কাছে এই আলুর কুপন অতিরিক্ত দামে বিক্রি করে দেওয়া হয়েছে। 
এই দুর্নীতির শেষ কোথায় সেই প্রশ্নের ই উত্তর খুঁজছে গরিব চাষির।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.