নিজেস্বসংবাদদাতা-২৪শে মার্চ:
নদীয়া জেলার কল্যাণী শিল্প নগরীর শিল্পাঞ্চলে পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ বিভাগের আন্ডারটেকিং কল্যাণী ফিট প্ল্যান্টে আন্দোলন শ্রমিকদের। ন্যূনতম ১৫ হাজার টাকা বেতন, কনট্যাক্টরি আন্ডারে থাকা শ্রমিকদের কন্ট্রাকচুয়াল করা সহ একাধিক দাবি নিয়ে কারখানা বন্ধ রেখে কারখানার মূল ফটকের সামনে বসে সোমবার সকাল ছয়টা থেকে আন্দোলনে শ্রমিকেরা।
আন্দোলনের সামিন হয়েছে এই কারখানার প্রায় ১৫০ জন শ্রমিক। তাদের অভিযোগ তাদের দাবি গুলো জানিয়ে কারখানা কর্তৃপক্ষ সঙ্গে একাধিকবার বসা হয়েছে। মিলেছে প্রতিশ্রুতি। কিন্তু তাদের দাবিগুলোর প্রতিশ্রুতি মিললেও কার্যকরী হয়নি। ফলে বাধ্য হয়েই তারাই আন্দোলনে বসেছেন। যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি পূরণ না হবে, তারাই আন্দোলনে থাকবেন। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শ্রমিকেরা।
