দুয়ারে দাঁতাল, ঘুম উড়েছে পরিবারের

 

অরণ্য, ঝাড়গ্রাম - ৮ই মার্চ :

ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ধানঘোরী এলাকায় দাঁতাল হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়াল গ্রাম জুড়ে। গভীর রাতে হঠাৎই লোকালয়ে ঢুকে পড়ে একটি দাঁতাল হাতি।বাড়ির দরজায় দাঁতাল হাতি, আতঙ্কে পরিবার — হাতি দেখে পালাতে গিয়ে পায়ে লেগে আহত যুবক, সাঁকরাইলের ধানঘোরী এলাকায় রাতভর দাঁতালের তাণ্ডবে চলে। এলাকায় বেশ কিছুক্ষণ দাপিয়ে বেড়ানোর পর এক ব্যক্তির বাড়ির খামারে ও কলা বাগানে গাছ - পালা নষ্ট করে।  

দরজার সামনে হাতিকে দেখে আতঙ্কে রাতভর ঘুম উড়ে যায় পরিবারের সদস্যদের। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হাতিটি ধানঘোরী গ্রামের একাধিক বাড়ির সামনে ঘোরাফেরা করতে থাকে। গ্রামবাসীদের অভিযোগ, প্রায়ই জঙ্গল থেকে হাতির দল লোকালয়ে ঢুকে পড়ছে। বিশেষ করে রাত নামলেই হাতির আতঙ্কে ঘুম হারাম হয়ে যাচ্ছে ধানঘোরী ছোলাখালি সহ আশপাশের একাধিক গ্রামের বাসিন্দাদের।

স্থানীয়দের দাবি, বারবার খবর দেওয়া সত্ত্বেও বনদপ্তরের পক্ষ থেকে দ্রুত কোনও ব্যবস্থা নেওয়া হয় না। ফলে হাতির আতঙ্কে প্রতিদিনই ভয় ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে গ্রামবাসীদের। এদিনের ঘটনায় বনদপ্তরের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার মানুষ।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.