গ্যাসের আকালে টান পড়ল জগন্নাথের প্রসাদে

নিজেস্বসংবাদদাতা, ১২ই মার্চ:


গ্যাসের আকাল উত্তর থেকে দক্ষিণ ,পূর্ব থেকে পশ্চিম গৃহস্থ থেকে হোটেল - রেস্টুরেন্ট নাজেহাল আমজনতা। তার মধ্যেই জেলায় জেলায় চলছে কালোবাজারি। ঝাড়গ্রামে রান্নার গ্যাসে সংকট: হাহাকার সাধারণ মানুষের, নতুন বুকিং বন্ধের সিদ্ধান্ত ডিলারের। ২৫ দিনে বুকিং নেওয়া হচ্ছে। ফলে সঙ্কট দেখা দিয়েছে রান্নার গ্যাসে। তবে বানিজ্যিক গ্যাস বন্ধ থাকার জন্য একাধিক রেস্তোরা মিষ্টির দোকান বন্ধ বা মেনুতে কাঁটছাট করেছে। জঙ্গলমহলের জেলা শহরে রান্নার গ্যাসের সংকটে দিশেহারা সাধারণ মানুষ। একদিকে অনলাইনে বুকিং করার পরও মিলছে না সিলিন্ডার। ক্ষোভে ফুঁসছেন গ্রাহকরা।ভোগান্তির চরমে গ্রাহকরা গত কয়েকদিন ধরেই ঝাড়গ্রামের বিভিন্ন গ্যাস এজেন্সির সামনে চোখে পড়ছে দীর্ঘ লাইন। 


ভোররাত থেকে লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে। গ্রাহকদের অভিযোগ: অনলাইন বুকিংয়েও সুরাহা নেই: ডিজিটাল ইন্ডিয়ার যুগে অনলাইনে টাকা মিটিয়ে বা বুকিং করে মাসের পর মাস অপেক্ষা করেও গ্যাস মিলছে না।অফিসে হয়রানি: গ্যাস অফিসে গেলে কোনো সদুত্তর মিলছে না বলে অভিযোগ। বারবার ফিরে আসতে হওয়ায় সাধারণ মানুষের দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। সাধারণ মানুষের ক্ষোভ লাইনের দাঁড়িয়ে থাকা এক গৃহবধূ বলেন, "সকাল থেকে কাজ ফেলে এখানে দাঁড়িয়ে আছি। বলা হচ্ছে গ্যাস নেই। তাহলে আমরা খাব কী? একদিকে দাম বেশি, তার ওপর জোগান নেই।" এই সংকটের সমাধান কবে হবে, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো নিশ্চিত আশ্বাস মেলেনি।  নদীয়ার বিভিন্ন জায়গায় চলছে গ্যাসের কালোবাজারি LPG ৯৩৯ টাকা দাম বেড়েছে তারপর থেকে নদীয়ার বিভিন্ন জায়গায় কালো বাজারে চলছে এই নিয়ে নদীয়া জেলার ভাইস প্রেসিডেন্ট LPG বলরাম মাঝি তিনি বললেন যে যে কালোবাজারি করছে তাকে অবিলম্বে  গ্রেফতার করতে হবে। না হলে আমরা রাস্তায় নামবো।  গ্যাস বুকিং করলে দুই থেকে তিন দিনের মধ্যে চলে আসার কথা। সেইখানে যদি কেউ যদি কালোবাজারি করে আমরা অবিলম্বে ব্যবস্থা নেব। নদীয়া জেলার LPG ভাইস প্রেসিডেন্ট  বলরাম মাঝি যারা LPG গ্যাস বিভিন্ন অটো গাড়ি রিফলিং করে থাকেন তাদেরকে অবিলম্বে  গ্রেফতার করা নির্দেশ দিলেন। গ্যাস সঙ্কট শুধু আমজনতার হেসেলে টান পড়েনি, পড়েছে মন্দিরে ভোগ বিতরণে ।

 তমলুক বর্গভীমা মন্দিরের পর দীঘা জগন্নাথ মন্দিরের ভোগে নিয়ন্ত্রণ এক হাজার লোকের তৈরি ভোগ  কমিয়ে ৭০০জনের ভোগ রান্না হচ্ছে বলে জানালেন রাধারমণ।



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.