অরণ্য, ঝাড়গ্রাম-২রা মার্চ:
সোমবার ভোর থেকেই দাঁতাল হাতির তান্ডবে এলাকায় আতঙ্ক ছড়ায়, ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ীতে। খাবারের সন্ধানে জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ে দাঁতাল হাতির একটি বড় দল। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২৪ থেকে ২৫টি হাতির দল বর্তমানে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি এলাকার তারাফেনী ব্রিজের সামনে অবস্থান করছে। হঠাৎ করে এত বড় হাতির দল লোকালয়ে ঢুকে পড়ায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
বনদপ্তরের কর্মীরা পরিস্থিতির ওপর নজর রাখছেন এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।উল্লেখ্য, ঝাড়গ্রাম জেলায় প্রায়শই জঙ্গল থেকে হাতির দল খাবারের সন্ধানে লোকালয়ে প্রবেশ করে, যার ফলে গ্রামবাসীদের মধ্যে উদ্বেগ বাড়ে। বার বার বনদপ্তর থেকে এলাকাবাসীদের সর্তক করা জানো এদের কোনো ভাবে বিরক্ত না করা হয়। তা না হলে এলাকাবাসীরা বড় কোনো বিপদে পড়বেন।
