শুরু হল যুব সাথীর ফর্ম ফিলাপ

 অরণ্য, ঝাড়গ্রাম-১৫ই ফেব্রুয়ারি:

আজ শিবারাত্রির দিন নতুন করে উৎসবের মেজাজে জেলার যুবক যুবতীরা।রাস্তায় ছেলে মেয়েদের লম্বা লাইন, না শিব রাত্রির লাইন নয়। যুব সাথীর লাইন। আর সেই ভিড়ে ঘুরে লাইন সামলাচ্ছেন গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডাঃ খগেন্দ্র নাথ মাহাত। কারো ফর্ম ফিলাপ করে দিচ্ছেন। কাউকে বলে দিচ্ছেন কি ভাবে করতে হবে। কখনো লাইনে ভিড় সামাল দিচ্ছেন।


তার সাথে এলাকার দলীয় নেতা কর্মীরাও সহায্য করছেন যুবক যুবতীদের। রাজ্য সরকারের নতুন প্রকল্প বেকার যুবক যুবতীদের মাসিক ১৫০০ টাকা সহায়তার আজ থেকে ফর্ম পূরন শুরু হল। পাশাপাশি ভাগ চাষিদের ভাতা প্রদানের  ফর্ম ও ফিলাপ শুরু হয়েছে। গোপীবল্লভপুর বিধানসভার লোধাশুলির কুড়মি ভবন, কেশিয়াপাতা দূর্গা মঞ্চ, বেলিয়াবেড়া বিডিও অফিসে গোপীবল্লভপুর বিধানসভার তিন জায়গায় যুবসাথীর ফর্ম পূরন চলছে। সারা জেলাজুড়ে আজ এই ফর্মফিলাপের কাজ শুরু হয়েছে। প্রতিটি ব্লকে একাধিক হেল্পডেস্ক চালু করা হয়েছে। যাতে এপ্রিল থেকে সেই সুবিধা নিতে পারে ২১ উদ্ধর মাধ্যমিক পাশ যুবক যুবতীরা।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.