অরণ্য ,ঝাড়গ্রাম-১৩ই ফেব্রুয়ারি:
৯৬ বছরের বৃদ্ধার জটিল অস্ত্র প্রচার করে নজির গড়ল ঝাড়গ্রামের নয়াগ্রাম সুপারস্পেশালিটি হাসপাতালের চিকিৎসক। কোমরের নিচে পায়ের জয়েন্টের হাড়ের এক জটিল অপারেশন করা হল। যা জেলার কোথাও এই অপারেশন হয়না। সেই জটিল অপারেশন করতে সক্ষম নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল।জানালেন হাসপাতালের সুপার ডাঃ দেবাশীষ মাহাত। হাড়ের চিকিৎসার ক্ষেত্রে আবারও খুশির খবর শোনালেন তিনি। ঝাড়গ্রাম জেলার উড়িষ্যা সীমান্ত লাগোয়া নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতাল। গত ২২ শে জানুয়ারি নয়াগ্রাম ব্লকের টিকিয়া পাড়া গ্রামের বছর ৯৬ সত্যভামা সাউ নামে এক বৃদ্ধা বাড়িতে পড়ে গিয়ে গুরুতর জখম অবস্থায় নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতালের অর্থোপেডিক বিভাগের দেখাতে আসেন।
সমস্ত পরীক্ষা নিরিক্ষা করে দেখা যায় বৃদ্ধার কোমরের নিচে পায়ের হাড় ভেঙেছে ও হাতে হাড়ের ফাটল ধরেছে। এরপর ওনার বাড়িতে লোকজনের সাথে কথা বলে অপারেশন করার সিদ্ধান্ত নেন ডাক্টার বাবু । কিন্তু ওনার একাধিক সমস্যার থাকায় হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করে সেগুলো আগে সুস্থ করে তবেই পাতালে অর্থোপেডিক সার্জেন ডক্টর বিভাস বাক ও হাসপাতালের অ্যানাসথেসিয়া বিভাগের চিকিৎসক ডক্টর শুভঙ্কর সামন্ত ফিট সার্টিফিকেট পাওয়ার পর হাসপাতালে শুরু হয় অস্ত্রপ্রচার।সফল অস্ত্রপচারে এখন সত্যভামা দেবি সুস্থ আছেন।খুশি পরিবারের সদস্য ও ডাক্তারবাবুরা।
