মধ্য ও উত্তর হাওড়ার ভোট প্রচারে মমতা

নিজেস্বসংবাদদাতা, ১৮ই এপ্রিল- হাওড়া: 


পিলখানা মোড় জিটি রোড ক্রসিং পর্যন্ত কয়েক কিলোমিটার পদযাত্রা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মধ্য হাওড়া ও উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ রায় ও গৌতম চৌধুরীর সমর্থনে শনিবার বিকেলে হাওড়া ময়দান শরৎ সদনের মেইন গেটের সামনে থেকে। এই পদযাত্রায় চোখে পড়ার মতো ভীড় ছিলো । মমতার পদযাত্রায় পা মেলান দুই বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা সহ সাংসদ প্রসূন ব্যানার্জি, শিবপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী ডা: রানা চ্যাটার্জি, বালি বিধানসভা কেন্দ্রের প্রার্থী কৈলাশ মিশ্র, দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী নন্দিতা চৌধুরী, বিশিষ্ট সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

এদিন মমতাকে ঘিরে সাধারণ মানুষের এবং দলের কর্মী-সমর্থকদের আবেগ উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। রাস্তার দু'ধারে অপেক্ষমান মানুষ মমতাকে দেখে হাত নাড়েন। 'জয় বাংলা' স্লোগান দেন। মুখ্যমন্ত্রীও করজোড়ে তাঁদের প্রতি শুভেচ্ছা জানান। রাস্তার ব্যারিকেডের ধারে অপেক্ষমান জনতার সঙ্গে হাত মেলান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন পদযাত্রায় পা মেলান কয়েক হাজার কর্মী-সমর্থক। মিছিল যত এগিয়েছে ততই বেড়েছে ভিড়ের বহর। রাস্তার দু'ধারে সাধারণ মানুষ বিশেষত মহিলাদের ভিড় উপচে পড়ে। ভিড় সামাল দিতে হিমসিম খায় পুলিশ প্রশাসন।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.