রামনবমীর মিছিল,উদ্বোধনে তৃণমূল প্রার্থী

অরণ্য,ঝাড়গ্রাম-২৭শে মার্চ:

রামনবমীর মিছিল,নাম তান্ডব।রামনবমীর তান্ডবের উদ্বোধন করতে উপস্থিত ঝাড়গ্রামের তৃনমূল প্রার্থী মঙ্গল সরেন। ঝাড়গ্রাম শহরে ঘোড়ধরা থেকে তান্ডব ক্লাবের রাম নবমীর মিছিলের উদ্বোধন করেন ঝাড়গ্রাম বিধানসভার তৃনমুল প্রার্থী মঙ্গল সরেন। এদিন এই রামনবমীর মিছিল ঘোড়াধরা থেকে ঝাড়গ্রাম পাঁচমাথা মোড়ে এসে শেষ হয়।


একটা ডিজে গাড়ির সাথে জনা ৩০ ছেলের উদ্যাম নৃত্য। নামের সাথে মিছিলেরও সামঞ্জস্য। তৃনমূল প্রার্থীর এই অবস্থায় বিজেপি শিবিরে বাঁকা হাসি। অপরদিকে বিজেপির দুই প্রার্থী কে সামনে রেখে হিন্দু জাগরণ মঞ্চর মিছিল ছিলো নজর কাড়া। প্রায় হাজার খানেক লোকের সুসজ্জিত মিছিল ছিলো চোখে পড়ার মতো। দুই প্রার্থীকে সামনে রেখে মহিলা দের শোভা যাত্রা। পেছনে ঢাকি এবং সব শেষে ডিজে। সব মিলিয়ে রাম নবমীর প্রচারেও তৃনমুল কে অনেকটাই পেছনে ফেলে ঝাড়গ্রাম মানুষের মন জয় করলো গেড়ুয়া শিবির।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.